
গাজীপুরের বোর্ড বাজার এলাকায় দায়িত্বরত সাংবাদিক এম. এ আজিজ আজ সকাল ১১ ঘটিকায় নিজ ভাড়া বাসায় ঘুমের ঘোরে ইন্তেকাল করেছেন। (সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চারপাশে মৃত্যুর এই মিছিল আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছে জীবনের নশ্বরতার কথা। কখন কার ডাক চলে আসে, আমরা কেউ জানি না।
আল্লাহ তায়ালা মরহুমের সকল গুনাহ মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন তাঁদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার শক্তি দান করেন।
আমিন।
Leave a Reply