1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. akmsifathossain554@gmail.com : dainiktarunalo : দৈনিক তরুণ আলো
  3. siteadmin7055@yahoo.com : siteadmin70 :
  4. siteadmin7156@outlook.com : siteadmin71 :
November 6, 2026, 4:43 am
Title : Recent Posts
সেবা ও রাজনীতিতে স্বচ্ছতা আনতে আসছে গ্রাম সরকার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা  নীলফামারীতে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার করছে এসআরবি-১৩ ইনানী রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, একই পরিবারের ৬ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে হামলার আগে মায়ের শটগান দিয়ে পিকআপ ট্রাকে গুলি, নিহত ৩ শিশু ও শিক্ষক দ্রব্যমূল্যের চাপে জনজীবন বিপর্যস্ত: স্বস্তি ফিরবে কবে সাধারণ মানুষের জীবনে? মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_ সীমান্তবর্তী ৬৯টি পূজা মণ্ডপে সতর্ক অবস্থানে বিজিবি: হাকিমপুর ডিগ্রি কলেজ মণ্ডপ পরিদর্শনে ২০ ব্যাটালিয়ন অধিনায়ক। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক।। মুন্সীগঞ্জে দিনদুপুরে অভিনব কায়দায় মিশুক অটো চুরি, ১ লাখ ৪০ হাজার টাকার গাড়ি নিয়ে উধাও চোর চক্র

যশোরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : Monday, May 25, 2026
  • 321 Time View
384

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার:
যশোরের বাঘারপাড়া উপজেলায় স্বামীর সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটির জেরে অভিমান করে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (২৫ মে) সকালে উপজেলার মাঝিয়ালী এলাকায় এই দুঃখজনক ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম লিপিকা কুন্ডুলি (৩০)। তিনি ওই এলাকার সুমির কুমার কুন্ডুলির স্ত্রী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করা নিয়ে স্বামী সুমির কুমারের সাথে লিপিকার সামান্য কথাকাটাকাটি হয়। এর জের ধরে তীব্র ক্ষোভ ও অভিমানে পরিবারের সবার অজান্তে নিজের শয়নকক্ষের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।

পরে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থা টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রের ধারণা, হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তার মৃত্যু হয়েছে।

বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাঘারপাড়া থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলাসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Dainik tarun alo. Com

Themes By ShimantoIT.com