
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারসহ দুর্নীতির একাধিক অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিয়োগ, বদলি ও পদায়ন থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডারে অর্থ লেনদেন এবং কমিশন নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। দুদক জানিয়েছে, এসব অভিযোগ আগে থেকেই চলমান একটি অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে খতিয়ে দেখা হবে।
গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান। তবে এনসিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বলেন, আসিফ মাহমুদ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ, জেলা প্রশাসক (ডিসি) পদায়ন, বিভিন্ন সিটি করপোরেশন ও স্থানীয় সরকার মন্
Leave a Reply