1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. akmsifathossain554@gmail.com : dainiktarunalo : দৈনিক তরুণ আলো
  3. siteadmin7055@yahoo.com : siteadmin70 :
  4. siteadmin7156@outlook.com : siteadmin71 :
November 6, 2026, 4:44 am
Title : Recent Posts
সেবা ও রাজনীতিতে স্বচ্ছতা আনতে আসছে গ্রাম সরকার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা  নীলফামারীতে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার করছে এসআরবি-১৩ ইনানী রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, একই পরিবারের ৬ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে হামলার আগে মায়ের শটগান দিয়ে পিকআপ ট্রাকে গুলি, নিহত ৩ শিশু ও শিক্ষক দ্রব্যমূল্যের চাপে জনজীবন বিপর্যস্ত: স্বস্তি ফিরবে কবে সাধারণ মানুষের জীবনে? মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_ সীমান্তবর্তী ৬৯টি পূজা মণ্ডপে সতর্ক অবস্থানে বিজিবি: হাকিমপুর ডিগ্রি কলেজ মণ্ডপ পরিদর্শনে ২০ ব্যাটালিয়ন অধিনায়ক। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক।। মুন্সীগঞ্জে দিনদুপুরে অভিনব কায়দায় মিশুক অটো চুরি, ১ লাখ ৪০ হাজার টাকার গাড়ি নিয়ে উধাও চোর চক্র

কোনাবাড়ীতে যুবদল নেতাকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ দায়ের

Reporter Name
  • Update Time : Saturday, May 23, 2026
  • 294 Time View
376

গাজীপুর প্রতিনিধি: আলমগীর হোসেন

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ৭নং ওয়ার্ড যুবদল নেতাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ব্যবহার করে হুমকি ও উসকানিমূলক পোস্ট করায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বিপ্লব খান (৪৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকার বাসিন্দা ও কোনাবাড়ী মেট্রো থানা ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব খান অভিযোগ করেন, একই এলাকার আল-আমিন খান (৩০) নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে “Gazipur Base” নামক একটি ফেসবুক আইডি থেকে তার ছবি ব্যবহার করে বিভিন্ন উসকানিমূলক ও হুমকিমূলক পোস্ট করে আসছেন।

ভুক্তভোগীর দাবি, বিষয়টি জানতে পেরে তিনি প্রথমে সংশ্লিষ্ট ফেসবুক আইডির সাথে যোগাযোগের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে অভিযুক্ত আল-আমিন খানের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি স্বীকার করে উল্টো ভয়ভীতি ও হুমকি প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, এসব কর্মকাণ্ডের কারণে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পারিবারিকভাবে আলোচনা শেষে শুক্রবার (২৩ মে) কোনাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানার অফিসার ইনচার্জের নিকট আবেদন জানিয়েছেন অভিযোগকারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Dainik tarun alo. Com

Themes By ShimantoIT.com