
গণমাধ্যমের সামনে তিনি বলেন, বিচার ব্যবস্থার ওপর তার কোনো আস্থা নেই।
মঙ্গলবার (২০ মে) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমি বিচার চাই না। কারণ আপনারা বিচার করতে পারবেন না। দেশে এমন ঘটনার বিচার হওয়ার নজির নেই।”
তিনি আরও বলেন, কিছুদিন আলোচনা চলার পর ঘটনাটি ধীরে ধীরে চাপা পড়ে যাবে। তার ভাষায়, “আমার মেয়ে আর ফিরে আসবে না। কয়েকদিন হৈচৈ হবে, এরপর অন্য কোনো ঘটনায় মানুষ ব্যস্ত হয়ে যাবে।”
এর আগে সোমবার রাজধানীর পল্লবী এলাকায় শিশু রামিসাকে হত্যার ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ প্রতিবেশী সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্নাকে আটক করে।
মঙ্গলবার রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম জানান, অভিযুক্ত দম্পতি প্রায় দুই মাস আগে ভুক্তভোগীদের বিপরীত পাশের ফ্ল্যাটে ভাড়া নেন।
পুলিশের তথ্য অনুযায়ী, সকালে রামিসাকে স্কুলে পাঠানোর প্রস্তুতির সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। একপর্যায়ে শিশুটির স্যান্ডেল প্রতিবেশী
Dainik tarun alo. Com
Leave a Reply