
রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের সম্মানে পঞ্চগড়ে ইফতার মাহফিল।
আটোয়ারী,পঞ্চগড় প্রতিনিধি:মোঃ মামুন রহমান।
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে Bangladesh Jamaat-e-Islami পঞ্চগড় জেলা শাখা। বুধবার (১১ মার্চ ২০২৬, ২১ রমজান) পঞ্চগড়ের চেম্বার অব কমার্স মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং গঠনমূলক সম্পর্ক জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Maulana Iqbal Hossain, আমির, Bangladesh Jamaat-e-Islami পঞ্চগড় জেলা শাখা।জেলা সভাপতি, মাওলানা মফিজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন Bangladesh Sramik Kalyan Federation পঞ্চগড় জেলা শাখার সভাপতি, আবুল বাশার বসুনিয়া, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন এবং Bangladesh Jamaat-e-Islami আটোয়ারী থানা সেক্রেটারি মোঃ খাদিমুল ইসলামসহ জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, পবিত্র রমজান মানুষের মধ্যে সহমর্মিতা, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরতেই এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন টিভি চ্যানেল সহ মাল্টিমিডিয়ার সাংবাদিকরা একত্রিত হয়ে মতবিনিময়ের সুযোগ পান।
অনুষ্ঠানের শেষাংশে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিলটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।
Leave a Reply