
অনলাইন জুয়ার ঝুঁকিতে ২ কোটি মানুষ
বাংলাদেশে অনলাইন জুয়ার বিস্তার এখন আর শুধু তরুণদের বিনোদন বা বিচ্ছিন্ন কিছু অবৈধ কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে জড়িয়ে পড়ছে। ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ব্যবস্থার মাধ্যমে এ জুয়ায় বছরে হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে বলে ধারণা পাওয়া গেছে।
এ বিষয়ে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) চলতি বছরের জানুয়ারিতে প্রকাশ করা এক প্রতিবেদনে উল্লেখ করেছিল, দেশে প্রায় ১ কোটি মানুষ অনলাইন জুয়ার প্রভাবে আক্রান্ত। কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ২০২৭ সালের মধ্যে এ সংখ্যা ২ কোটি ছাড়িয়ে যেতে পারে। প্রতিবেদনে মাত্র এক থেকে দেড় বছরের মধ্যে অনলাইন জুয়ার ঝুঁকি বেড়ে দ্বিগুণ হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়।
জিইডির হিসাবে, বাংলাদেশে অনলাইন জুয়ার বাজারের আকার আনুমানিক ৬ কোটি ২০ লাখ থেকে ৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বাজারটি প্রতি বছর ৪ দশমিক ৭ থেকে ৬ দশমিক ১ শতাংশ হারে বাড়ছে। অবৈধ হলেও মোবাইল আর্থিক সেবাসহ বিভিন্ন ডিজিটাল
Leave a Reply