
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
আসন্ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হিসেবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় রয়েছেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আব্দুল মতিন মিয়া।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন।
তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা,সাংগঠনিক দক্ষতা এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের কারণে তাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চান গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জানা গেছে আওয়ামী ফ্যাসিবাদের আমলে বিএনপি’র প্রত্যেকটি কর্মসূচিতে সামনে থেকে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি।
এবং মাঠপর্যায়ে দলীয় কর্মসূচি বাস্তবায়ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রমে তার উপস্থিতি তাকে দলীয় নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিণত করেছে।
রাজনৈতিক সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু এর একজন ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী হিসেবেও পরিচিত মতিন মিয়া।
দলীয় নেতৃত্বের সঙ্গে তার সুসম্পর্ক এবং নির্দেশনা অনুযায়ী কাজ করার সক্ষমতা ভবিষ্যৎ রাজনৈতিক পথচলায় তাকে আরও এগিয়ে রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায় দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকার কারণে ইতোমধ্যে পুনরায় গোলাকান্দাইল ইউনিয়নের মানুষের মনে জায়গা করে নিয়েছেন।
বিশেষ করে এলাকার সকল সাধারণ মানুষের গ্রহণযোগ্য মুখ তিনি।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে,ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক চেয়ারম্যানের নেতৃত্বের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। তৃণমূলের রাজনীতি জানা মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং দলীয় কাঠামোর সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা তাকে একজন শক্ত সম্ভাব্য প্রার্থী হিসেবে উপস্থাপন করছে।
গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিন মিয়া বলেন আমি রাজনীতি করি সাধারণ মানুষের জন্য। ছোটবেলা থেকেই মানুষের সুখ-দুঃখের সঙ্গে জড়িয়ে আছি। সব সময় চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে থাকতে। যদি এলাকার মানুষ আমাকে পুনরায় যোগ্য মনে করে এবং দায়িত্ব দেয়, তাহলে ইনশাআল্লাহ গোলাকান্দাইল ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো এবং উন্নয়নমুখী ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।
সব মিলিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গোলাকান্দাইল ইউনিয়নে মতিন মিয়া কে ঘিরে রাজনৈতিক আলোচনা ও প্রত্যাশা দিন দিন বেড়েই চলেছে।
Leave a Reply