1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. akmsifathossain554@gmail.com : dainiktarunalo : দৈনিক তরুণ আলো
  3. siteadmin7055@yahoo.com : siteadmin70 :
  4. siteadmin7156@outlook.com : siteadmin71 :
November 6, 2026, 4:43 am
Title : Recent Posts
সেবা ও রাজনীতিতে স্বচ্ছতা আনতে আসছে গ্রাম সরকার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা  নীলফামারীতে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার করছে এসআরবি-১৩ ইনানী রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, একই পরিবারের ৬ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে হামলার আগে মায়ের শটগান দিয়ে পিকআপ ট্রাকে গুলি, নিহত ৩ শিশু ও শিক্ষক দ্রব্যমূল্যের চাপে জনজীবন বিপর্যস্ত: স্বস্তি ফিরবে কবে সাধারণ মানুষের জীবনে? মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_ সীমান্তবর্তী ৬৯টি পূজা মণ্ডপে সতর্ক অবস্থানে বিজিবি: হাকিমপুর ডিগ্রি কলেজ মণ্ডপ পরিদর্শনে ২০ ব্যাটালিয়ন অধিনায়ক। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক।। মুন্সীগঞ্জে দিনদুপুরে অভিনব কায়দায় মিশুক অটো চুরি, ১ লাখ ৪০ হাজার টাকার গাড়ি নিয়ে উধাও চোর চক্র

পটুয়াখালীর দুমকীতে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

Reporter Name
  • Update Time : Saturday, May 23, 2026
  • 340 Time View
411

জহুরুল ইসলাম জুয়েল,বাপসনিউজঃ
পটুয়াখালীর দুমকিতে মাওলানা আবুল কালাম খান (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্যের গলায় ফাঁ”স দেওয়া অবস্থায় ঝু”লন্ত” ম”রদে”হ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে পাওনাদারদের নাম উল্লেখ করে নিহতের নিজ হাতে লেখা একটি ৪ পৃষ্ঠার চিরকুট উদ্ধার করা হয়েছে।খবর বাপসনিউজ ।

গত বৃহস্পতিবার (২১ মে) দুপুর দেড়টার দিকে দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিহতের নিজ বাড়ির সামনে থেকে ঝুলন্ত অবস্থায় ম”রদে”হ”টি উদ্ধার করা হয়।

নিহত আবুল কালাম খান শ্রীরামপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন। পেশায় তিনি একটি মাদ্রাসার শিক্ষক ও দলিল লেখক তিনি ওই এলাকার প্রয়াত মোসলেম আলী খানের ছেলে।বেশ কিছুদিন ধরে তিনি তীব্র আর্থিক সংকট ও ঋণের চাপে মা”নসিকভাবে বিপ”র্য”স্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

পরিবার ও স্থানীয়সূত্রে জানা যায়, ‘ দুপুরবেলা হঠাৎ করেই কালামের বাড়ির সামনে রাস্তার পাশে একটি আম গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার নিথর দেহ দেখতে পান প্রতিবেশীরা। তাদের ডাকচিৎকারে ছুটে আসেন কালামের পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটিকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে দুমকি থানা পুলিশ।তবে এই ঘটনা কে এলাকায় বহু জনগণ হত্যা বলেও একে অপরের সাথে বিভিন্ন হাট বাজারে চা এর দোকান পাটে বসে বলাবলি শুরু করেছে। এসময় ঘটনাস্থল থেকে নিহতের স্বহস্তে লেখা একটি চিরকুট জব্দ করেছে পুলিশ। ওই চিরকুটে পাওনাদার হিসেবে ৬ ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। উল্লিখিত ব্যক্তিদের নিজের মৃ”ত্যু”র জন্য দায়ী বলেও করে চিরকুটে উল্লেখ করে গেছেন তিনি।

চিরকুটে উল্লেখ করা ৬ ব্যক্তি হলেন – দক্ষিণ মুরাদিয়ার ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের পিলার ব্যবসায়ী শ্রী উত্তম চন্দ্র দাস সহ হান্নান শিকদার, দেলোয়ার হোসেন টিটু খা, ছালাম মৃধা, মিলন মৃধা এবং কালাম মৃধা।
বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন বলেন, “নিহতের ম”র”দে”হ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ম”র্গে পাঠানো হয়েছে।ঘটনাস্থল থেকে আমরা ৪ পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি নিজেই আ”ত্মহ”ত্যা করেছেন। তবুও এই আ”ত্মহ”ত্যা”র পেছনে অন্য কারো হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।ময়নাতদ”ন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Dainik tarun alo. Com

Themes By ShimantoIT.com