
আবু আলম (রাকিব)
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের হাওলাদার বাজার ব্রিজ সংলগ্ন একটি পাটক্ষেতে জুয়া খেলার সময় দুই ব্যক্তিকে আটক করেছে ডামুড্যা থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২০ মে ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডামুড্যা থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় বাবুল মিয়া (৪৫) ও মোঃ শাহজালাল (৩৮) নামের দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করে।
আটকের পর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবী ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় জুয়া খেলার অপরাধে উভয়কে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে জুয়ার আসর বসত। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছিল। পরে প্রশাসনের নজরে এলে অভিযান পরিচালনা করা হয়।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
আবু আলম (রাকিব)
০১৩০৩৩২২২০৬
Leave a Reply