
আজ ১০ই সেপ্টেম্বর বৃহস্পতিবার, কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দির থেকে শুরু করে দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ , তারকেশ্বর এবং কলকাতার বিভিন্ন কালীমন্দির শুরু করে বেহালার আদিকালী শীতলা মন্দিরে চলছে কৌশিকি অমাবস্যার পুজো ও হোম এবং ভোগ বিতরণ।
অন্যদিকে কালীঘাট মন্দিরে কৌশিকী অমাবস্যার পূর্ণতিথিতে পুজোদান ও দেবী দক্ষিণা কালী মায়ের প্রসাদ গ্রহণ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মায়ের কাছে পুজো দিয়ে, তিনি অগণিত দর্শকদের হাতে প্রসাদ তুলে দিলেন।, যাহারা মন্দিরে পুজো দিতে এসেছিলেন তারাও মাননীয় মুখ্যমন্ত্রীর হাতটিকে প্রসাদ গ্রহণ করাবেন।, এরপর তিনি দেবী দক্ষিণা কালী মায়ের প্রসাদ গ্রহণ করে নিজেকে ধন্য মনে করেন, উপস্থিত ছিলেন বিধায়ক ইন্দ্রনীল খান সহ অন্যান্যরা, তবে ভোগে কোন কিছু বাদ ছিল না ,মাছ থেকে শুরু করে বিভিন্ন উপকরণ তৈরি হয়েছিল ভোগে থালিতে। মাননীয় মুখ্যমন্ত্রী কে দেখতে আরো ভিড় জমে যায় মন্দিরের আশপাশে। প্রশাসনিক তরফ থেকে কড়া নিরাপত্তা।
প্রতিবছর কৌশিকি অমাবস্যায় প্রতিটি মন্দিরে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো, তেমনি সকাল থেকে রাত্রি পর্যন্ত দেখা গেলো, কলকাতার বেহালা পতি পোড়ানো আদি শীতলা ও কালী মন্দিরে, ভক্তরা পুজো দিতে আসছেন মায়ের কাছে। এবং পূজা আরতী দেখে মায়ের ভোগ নিয়ে বাড়ি ফিরছেন,
এই মন্দিরের ঐতিহ্য হলো, সমস্ত দেবতা একই বেদীর তলায় বিরাজমান। কালী শীতলা, লোকনাথ, মনসা, শনি ঠাকুর, গণেশ, থেকে শুরু করে অন্যান্য দেবতারা রয়েছেন। এবং প্রতিটি মায়ের বাৎসরিক অনুষ্ঠান করে থাকেন মন্দির কর্তৃপক্ষ। যাহা সচরাচর দেখা যায় না একই মন্দিরে এত দেবতা। মাকে ভোগ দিয়ে সেই ভোগ সমস্ত রক্তবিন্দুদের বেলাতে দেখা যায়। পন্ডিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ভক্তরা পুষ্পাঞ্জলীয় দিলেন।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ
Leave a Reply