
ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে “দুর্গাপুর উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল” অনুষ্ঠানে।
স জী ম শা ই ন,দুর্গাপুর, নেত্রকোনা।
সুসঙ্গ দুর্গাপুর সমিতি ঢাকা ও ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব সুসঙ্গ – ডুসাস বুধবার এই আয়োজন করে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল,এমপি। এতে বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. দিবালোক সিংহ।
চমৎকার এই আয়োজনের জন্য অনেক ধন্যবাদ জানাই সুসঙ্গ দুর্গাপুর সমিতি ঢাকার সম্মানিত সভাপতি এম. রফিকুল ইসলাম সহ সংগঠনের সকল সদস্যবৃন্দকে। একই সঙ্গে ধন্যবাদ জানাই ডুসাস এর সকলকে।
নেত্রকোণার সুসঙ্গ দুর্গাপুর উপজেলা সারাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে উঠবে, এই আমাদের প্রত্যাশা।
Leave a Reply