
বিনোদন প্রতিবেদন
ঈদগাঁও–ঈদগড় সড়কের বাস্তবতা ও জনপদের মানুষের জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত সচেতনতামূলক টেলিফিল্ম “শাহ্ সুজা গ্রামে মানুষের ভয়” আগামী রবিবার সন্ধ্যা ৭টায় ইউটিউবে মুক্তি পাচ্ছে।
টেলিফিল্মটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা আব্দুল্লাহ আলভী। এতে একটি জনপদের মানুষের ভয়, অনিশ্চয়তা ও বাস্তব জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। নির্মাতা জানান, এই কাজটি শুধুমাত্র বিনোদনের জন্য নয়, বরং সমাজে সচেতনতা তৈরি করাই এর মূল লক্ষ্য।
টেলিফিল্মটিতে অভিনয় করেছেন হারুন কিসিঞ্জার, শামীম হোসাইন, অর্পিতা জাহান উর্মিসহ আরও অনেকে।
নির্মাতা আব্দুল্লাহ আলভী বলেন, “আমরা আমাদের জায়গা থেকে একটি ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছি। এই টেলিফিল্মের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও জানান, দর্শকদের জন্য নির্ধারিত সময় অনুযায়ী টেলিফিল্মটি ইউটিউবে উন্মুক্ত করা হবে এবং সকলকে এটি দেখার জন্য আমন্ত্রণ জানান।
এ বিষয়ে খবরটি নিশ্চিত করেছেন টেলিফিল্মটির নির্মাতা আব্দুল্লাহ আলভী।
Leave a Reply