
রামুর ঈদগড়ে ‘আকাশ’শতবর্ষী গজারিগাছ ঘিরে গড়ে উঠতে পারে নতুন পর্যটন স্পট
আব্দুল্লাহ আলভী,রামু প্রতিনিধি
কক্সবাজারের রামু উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ ঈদগড়ের করলিয়ামুরা এলাকায় দাঁড়িয়ে আছে বিশাল এক গজারিগাছ যাকে স্থানীয়রা স্নেহভরে ডাকেন ‘আকাশ’ নামে। প্রায় ২২৫ বছরের এই মাতৃবৃক্ষটির উচ্চতা প্রায় ৯২ ফুট। বহু প্রজন্ম ধরে গাছটি ঈদগড়বাসীর ইতিহাস, ঐতিহ্য ও স্মৃতির অংশ হয়ে আছে।
স্থানীয়দের ভাষায়, একসময় পুরো পাহাড়জুড়ে ছিল অসংখ্য গজারি ও গর্জনগাছ। কিন্তু গাছ কাটার ধারাবাহিকতায় সবকিছু প্রায় বিলীন হয়ে গেছে। এখন দাঁড়িয়ে আছে শুধু ইতিহাসের সাক্ষী ‘আকাশ’। এলাকাবাসীর দাবি এ গাছটিও দখলদারদের নজরে পড়ে গেছে। তাই দ্রুত প্রশাসনিক পদক্ষেপ জরুরি।
সরেজমিনে দেখা যায়, গাছটির গোড়ার পরিধি প্রায় ২৮ ফুট। এখনো নিয়মিত ফল দিচ্ছে, জন্ম নিচ্ছে নতুন চারা। গাছের নিচে একটি পাথরের ফলকে লেখা
“আমায় বাঁচতে দিন। লোভাতুর মানুষের আঘাতে আমার অস্তিত্ব বিপন্ন করবেন না।”
এই ফলকটি কক্সবাজার জেলা পরিষদের সহযোগিতায় ২০০৬ সালে স্থাপন করা হয়। দর্শনার্থীদের জন্য গাছের ছায়াতলে পাথরের বৃত্তাকার বসার স্থানও তৈরি করা হয়েছিল।
এলাকাবাসীরা জানায়, আগে প্রতিদিন অনেকে আসতেন ‘
Leave a Reply