
আবু আলম (রাকিব)
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের উত্তর সৈয়দবস্তা গ্রামে উর্বর কৃষিজমি বিনষ্ট এবং এলজিইডির গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে একজনকে কারাদণ্ড এবং অপর একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) রাত ৮টা ৪৫ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযুক্ত শফিক মাদবরের বিরুদ্ধে উর্বর কৃষিজমি বিনষ্টের অভিযোগ এবং ইউপি সদস্য ইব্রাহিম মাদবরের বিরুদ্ধে এস্কেভেটর সরবরাহের অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযুক্তরা অভিযোগ স্বীকার করেন।পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় শফিক মাদবরকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই আইনে ইব্রাহিম মাদবরকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও সরকারি অবকাঠামো রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আবু আলম (রাকিব)
০১৩০৩৩২২২০৬
Leave a Reply