1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. akmsifathossain554@gmail.com : dainiktarunalo :
ট্রেন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শায়েস্তাগঞ্জে মানববন্ধন। - dainiktarunalo - দৈনিক তরুণ আলো
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৭২ হাজার ইয়াবা জব্দ, আটক ২ বিনিয়োগ, রপ্তানী ও কর্মসংস্থানের এক গৌরবময় অভিযাত্রা মান্দা উপজেলা ছাত্রদল এর আলোচিত কে এই তানভির? উড়ে যায় কক্সবাজার” ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন গাজীপুরে ট্রাক–মিনিবাস সংঘর্ষে নিহত ২, আহত ১৫ ঠাকুরগাঁওয়ে চিনিকল শ্রমিকদের ৩ দফা দাবিতে ফটক সভা ও বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁওয়ে মিষ্টি কুমড়ার ক্ষেতেও সুস্বাদু মধু চাষে সাফল্য চান্দিনায় শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজের দাবি। নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে

ট্রেন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শায়েস্তাগঞ্জে মানববন্ধন।

জিয়াউর রহমান সাজন
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২৬ Time View
43

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ট্রেন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ছিনতাইকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার আসরের নামাজের পর স্টেশন প্রাঙ্গণে “সচেতন শায়েস্তাগঞ্জবাসী”-এর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শায়েস্তাগঞ্জ জংশন দিয়ে প্রতিদিন হাজারো যাত্রী যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে স্টেশন এলাকায় ছিনতাই, চুরি ও মাদকসেবীদের উৎপাত বেড়ে যাওয়ায় যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত এসব অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইয়াসির খান, শায়েস্তাগঞ্জ সভাপতি মঈনুর হাসান রতন এবং তরুণ সংগঠক ও আমিন সাঈফী।

এছাড়া কর্মসূচির উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন তুফায়েল আহমেদ, ইমরান তালুকদার ও সাংবাদিক মুজিবুর রহমানসহ স্থানীয় সচেতন নাগরিকরা।

বক্তারা আরও বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ ও প্রশাসনের নিয়মিত টহল জোরদার, সিসিটিভি স্থাপন এবং মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা জরুরি।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com