1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. akmsifathossain554@gmail.com : dainiktarunalo :
ভূরুঙ্গামারীতে স্বর্ণের দোকানে হামলা-ভাঙচুর, ১২ ভরি সোনা লুটের অভিযোগ - dainiktarunalo - দৈনিক তরুণ আলো
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৭২ হাজার ইয়াবা জব্দ, আটক ২ বিনিয়োগ, রপ্তানী ও কর্মসংস্থানের এক গৌরবময় অভিযাত্রা মান্দা উপজেলা ছাত্রদল এর আলোচিত কে এই তানভির? উড়ে যায় কক্সবাজার” ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন গাজীপুরে ট্রাক–মিনিবাস সংঘর্ষে নিহত ২, আহত ১৫ ঠাকুরগাঁওয়ে চিনিকল শ্রমিকদের ৩ দফা দাবিতে ফটক সভা ও বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁওয়ে মিষ্টি কুমড়ার ক্ষেতেও সুস্বাদু মধু চাষে সাফল্য চান্দিনায় শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজের দাবি। নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে

ভূরুঙ্গামারীতে স্বর্ণের দোকানে হামলা-ভাঙচুর, ১২ ভরি সোনা লুটের অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪৬ Time View
76

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পূর্বের বিরোধ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ‘দি নিউ চিত্র রেখা জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে ভূরুঙ্গামারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
দোকানটির স্বত্বাধিকারী গোপাল চন্দ্র প্রসাদ অভিযোগ করেন, অতর্কিতভাবে সুবল, তাপস, পরিমল, তরণীকান্ত, সন্তোষ, সমর, লক্ষণ, সুকুমারসহ অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তি তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় দোকান ভাঙচুর করা হয় এবং তার বড় ভাই কৃষ্ণ চন্দ্র প্রসাদকে মারধর করা হয়। হামলাকারীরা দোকানে থাকা প্রায় ১২ ভরি সোনার বিভিন্ন গহনা নিয়ে যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। এছাড়া হামলার প্রমাণ নষ্ট করতে দোকানের সিসিটিভি ক্যামেরার যন্ত্রপাতিও নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভূরুঙ্গামারী জুয়েলার্স সমিতির সভাপতি ও হিন্দু কল্যাণ ফ্রন্টের থানা আহ্বায়ক মধু মোহন প্রসাদ জানান, একটি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি আলোচনার মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তার আগেই এ হামলার ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে উপজেলার সকল জুয়েলারি দোকান বন্ধ রাখা হয়েছে এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে।
দোকানের কর্মচারী আল-আমীন বলেন, প্রায় এক থেকে দেড়শ ব্যক্তি দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং মালিকের বড় ভাইকে মারধর করে।
তবে অভিযুক্তদের একজন সন্তোষ কুমার রায় অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। বরং দোকান কর্তৃপক্ষ নিজেরাই ভাঙচুর করেছে বলে দাবি করেন তিনি।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
##
মোঃ রাহিজুল ইসলাম
০১৬১৩০১০২৬৯
০২.০৪.২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com