
………………………….
রামগঞ্জ সরকারি হাসপাতালে জরুরি বিভাগে টাকা ছাড়া
চিকিৎসা সেবা হয়না, রোগীদের কে বাহিরের থেকে গজ, সুই কিনতে হয়, এ যেন দেখভাল করার কেউ নেই।
জানাগেছে, রামগঞ্জ উপজেলার কাঞ্চন পুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে দিদিনার বাড়ির আবদুল রাজ্জাকের মেয়ে রাইসা( ৩) নামের এক শিশু কন্যার হাত ভেঙ্গে গেলে বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৩টায় রামগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে তার মা সালমা বেগম তাকে নিয়ে আসেন। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে বাহির হইতে এক্সরে করার জন্য বলেন এবং গজ,ব্যান্ডেজসহ যাবতীয় সরঞ্জামান কিনে আনতে বলেন।
এতে গরীব অসহায় সালমা বেগম বাহির থেকে মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার থেকে এক্সরে করাণ ও হাসপাতালের সামনে থেকে গজ, ব্যান্ডেজসহ যাবতীয় মালামাল কিনে এনে দেন। হাসপাতাল থেকে কোন কিছু না দিয়ে ব্যান্ডেজ করে দেন। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক এ অসহায় গরীব রোগীর কাছ থেকে চিকিৎসা বাবত ৫০০/- টাকা নিয়ে যান।
Leave a Reply