1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. akmsifathossain554@gmail.com : dainiktarunalo : দৈনিক তরুণ আলো
  3. siteadmin7055@yahoo.com : siteadmin70 :
  4. siteadmin7156@outlook.com : siteadmin71 :
November 6, 2026, 4:41 am
Title : Recent Posts
সেবা ও রাজনীতিতে স্বচ্ছতা আনতে আসছে গ্রাম সরকার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা  নীলফামারীতে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার করছে এসআরবি-১৩ ইনানী রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, একই পরিবারের ৬ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে হামলার আগে মায়ের শটগান দিয়ে পিকআপ ট্রাকে গুলি, নিহত ৩ শিশু ও শিক্ষক দ্রব্যমূল্যের চাপে জনজীবন বিপর্যস্ত: স্বস্তি ফিরবে কবে সাধারণ মানুষের জীবনে? মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_ সীমান্তবর্তী ৬৯টি পূজা মণ্ডপে সতর্ক অবস্থানে বিজিবি: হাকিমপুর ডিগ্রি কলেজ মণ্ডপ পরিদর্শনে ২০ ব্যাটালিয়ন অধিনায়ক। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক।। মুন্সীগঞ্জে দিনদুপুরে অভিনব কায়দায় মিশুক অটো চুরি, ১ লাখ ৪০ হাজার টাকার গাড়ি নিয়ে উধাও চোর চক্র

মোল্লাহাটে মানব পাচার মামলার আসামি মোঃ আল আমিন গ্রেফতার।

Reporter Name
  • Update Time : Monday, May 4, 2026
  • 375 Time View
461

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট:

বাগেরহাটের মোল্লাহাটে মানব পাচার মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশের চৌকশ অভিযান।

রবিবার (৪ মে) গভীররাতে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ মানব পাচারকারী আসমী আল আমিন (৪০) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী মোঃ আল আমিন(৩০) চাঁদপুর জেলার মোতালেবগঞ্জ থানার দাসপাড়া গ্রামের আব্দুল মান্নান ফরাজীর ছেলে।

মামলার এজাহারে জানাযায়, ভুক্তভোগী অমিতাভ মন্ডল (৩৪) আটজুড়ী ইউনিয়নের অনন্ত মন্ডলের পুত্র ২০২৫ সালের বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করেন।
২০২৫ সালের ৭ নভেম্বর মামলার আসামি নিতিশ বিশ্বাস (৪০) মোল্লাহাট উপজেলার আটজুড়ী ইউনিয়নের গিরিশনগর গ্রামের নলিনীকান্ত বিশ্বাসের পুত্র এবং বিপ্লব বিশ্বাস (৫৫) মেহেরপুর গ্রামের বিবেকানন্দ বিশ্বাসের পুত্রের সাথে বাঁদীর বিদেশে (কম্বোডিয়া) যাওয়ার ব্যাপারে কথা হয়। আসামীদ্বয় বাদীকে বিদেশে কম্পিউটার অপারেটর পদে চাকুরী এবং মাসিক বেতন ১ লক্ষ টাকা দিবে বলে ৭ লক্ষ টাকা নেয়।
২২ নভেম্বর ২০২৫ তারিখে আসামিদ্বয় বাঁদিকে কম্বোডিয়া পাঠানোর উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যায় এবং ২৪ নভেম্বর ২০২৫ তারিখে তাকে বিমানে করে কম্বোডিয়া পাঠায়।

এজাহারে বর্ণিত ৩ নং আসামি আল আমিন ২৪ নভেম্বর বিকাল ৫ টায় তাকে কম্বোডিয়ার এয়ারপোর্ট থেকে রিসিবকরে তার বাসায় নিয়ে যায়। এর ২ দিন পর ৩ নং আসামি বাদীকে চায়না কোম্পানীতে ৩০ লক্ষ টাকার বিনিময়ে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যায়। তাদের কথোপকথন বুঝতে পেরে বাদী কান্নাকাটি শুরু করলে আল আমিন তাকে পুনরায় বাসায় নিয়ে যায়।

বাদী দ্রুত বাংলাদেশে ২ নং আসামি বিপ্লব বিশ্বাসের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে ১ ও ২ নং আসামি তাকে আটকে রাখার জন্য ৩ নং আসামিকে নির্দেশ দেয়। এরপর আর আমিন তাকে একটি গোপন যায়গায় আটকে রাখে এবং বাঁদীর পাসপোর্ট এর মেয়াদ উত্তীর্ণ হয়েছে, মেয়াদ বৃদ্ধি করতে ৫৫ হাজার টাকা বাংলাদেশ থেকে আনার কথা বলে।

বাদি বাংলাদেশি তার পরিবারের থেকে আরো ৫৫ হাজার টাকা নিয়ে আল আমিনকে দেয়। সেই টাকা সহ আরো কিছু বাংলাদেশীদের কাছ থেকে টাকা নিয়ে অমিতাভকে কম্বোডিয়াতে একা ফেলে আল আমিন বাংলাদেশে ফিরে আসে। এরপর বাংলাদেশ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে কম্বোডিয়া ইমিটেশনের সহায়তায় দেশে ফিরে আসে।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষিপুর জেলার রায়পুর থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Dainik tarun alo. Com

Themes By ShimantoIT.com