1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. akmsifathossain554@gmail.com : dainiktarunalo :
বেনাপোল সীমান্তে ১৮ লক্ষ টাকার বিস্ফোরক দ্রব্য ও অবৈধ মালামাল আটক ‎ - dainiktarunalo - দৈনিক তরুণ আলো
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৭২ হাজার ইয়াবা জব্দ, আটক ২ বিনিয়োগ, রপ্তানী ও কর্মসংস্থানের এক গৌরবময় অভিযাত্রা মান্দা উপজেলা ছাত্রদল এর আলোচিত কে এই তানভির? উড়ে যায় কক্সবাজার” ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন গাজীপুরে ট্রাক–মিনিবাস সংঘর্ষে নিহত ২, আহত ১৫ ঠাকুরগাঁওয়ে চিনিকল শ্রমিকদের ৩ দফা দাবিতে ফটক সভা ও বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁওয়ে মিষ্টি কুমড়ার ক্ষেতেও সুস্বাদু মধু চাষে সাফল্য চান্দিনায় শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজের দাবি। নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে

বেনাপোল সীমান্তে ১৮ লক্ষ টাকার বিস্ফোরক দ্রব্য  ও অবৈধ মালামাল আটক ‎

স্টাফ রিপোর্টার সেলিম রেজা তাজ,
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৭৫ Time View
113

‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে ৪৯ বিজিবি।

‎বৃহস্পতিবার ০২ এপ্রিল ২০২৬ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১.৪ কেজি পটাশ(উচ্চ বিস্ফোরক দ্রব্য), ১.৪ কেজি মনশাল পাউডার(ফেরিক সাবসালফেট সল্যুশন), ৭৩ টি শাড়ী, ০৬ কেজি জিরা, ৩.৫ কেজি কিসমিস, ১৭ টি খাদ্য সামগ্রী, ১৩৯২৯ টি চকলেট এবং ১০৯৫ টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ১৮,২৮,৭৯০/-(আঠারো লক্ষ আটাশ হাজার সাতশত নব্বই) টাকা।

‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com