1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. akmsifathossain554@gmail.com : dainiktarunalo :
কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম - dainiktarunalo - দৈনিক তরুণ আলো
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৭২ হাজার ইয়াবা জব্দ, আটক ২ বিনিয়োগ, রপ্তানী ও কর্মসংস্থানের এক গৌরবময় অভিযাত্রা মান্দা উপজেলা ছাত্রদল এর আলোচিত কে এই তানভির? উড়ে যায় কক্সবাজার” ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন গাজীপুরে ট্রাক–মিনিবাস সংঘর্ষে নিহত ২, আহত ১৫ ঠাকুরগাঁওয়ে চিনিকল শ্রমিকদের ৩ দফা দাবিতে ফটক সভা ও বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁওয়ে মিষ্টি কুমড়ার ক্ষেতেও সুস্বাদু মধু চাষে সাফল্য চান্দিনায় শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজের দাবি। নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে

কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৬৬ Time View
106

কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম

 

 

স্টাফ রিপোর্টার,রাজশাহী

 

রাজশাহীর বাগমারা উপজেলায় পিঁয়াজের দামে ধস নেমেছে। উপজেলার প্রায় সব হাটবাজারে বর্তমানে পিঁয়াজ বিক্রি হচ্ছে মণপ্রতি মাত্র ২০০ থেকে ২৬০ টাকায়, যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম বলে জানিয়েছেন কৃষকরা।

 

স্থানীয় কৃষকদের অভিযোগ, চলতি মৌসুমে পিঁয়াজের ভালো ফলন হলেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় তারা চরম ক্ষতির মুখে পড়েছেন। অনেকেই ঋণ নিয়ে চাষাবাদ করলেও এখন সেই টাকা তুলতে হিমশিম খাচ্ছেন।

 

বাগমারার বিভিন্ন হাট- তাহেরপুর, শিকদারী,ভবানীগঞ্জ, হামিরকুৎসা সহ অন্যান্য এলাকায় একই চিত্র দেখা গেছে। হাটে পিঁয়াজ নিয়ে আসা কৃষকরা হতাশ হয়ে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

কৃষকরা বলছেন, পরিবহন খরচ ও শ্রমিকের মজুরি হিসাব করলে এই দামে পিঁয়াজ বিক্রি করা মানে লোকসান গোনা। দ্রুত সরকারিভাবে বাজার নিয়ন্ত্রণ ও কৃষকদের সহায়তার দাবি জানিয়েছেন তারা।

 

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কমে গেছে। তবে কৃষকের ক্ষতি পুষিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com