1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. akmsifathossain554@gmail.com : dainiktarunalo : দৈনিক তরুণ আলো
  3. siteadmin7055@yahoo.com : siteadmin70 :
  4. siteadmin7156@outlook.com : siteadmin71 :
November 6, 2026, 5:36 am
Title : Recent Posts
সেবা ও রাজনীতিতে স্বচ্ছতা আনতে আসছে গ্রাম সরকার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা  নীলফামারীতে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার করছে এসআরবি-১৩ ইনানী রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, একই পরিবারের ৬ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে হামলার আগে মায়ের শটগান দিয়ে পিকআপ ট্রাকে গুলি, নিহত ৩ শিশু ও শিক্ষক দ্রব্যমূল্যের চাপে জনজীবন বিপর্যস্ত: স্বস্তি ফিরবে কবে সাধারণ মানুষের জীবনে? মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_ সীমান্তবর্তী ৬৯টি পূজা মণ্ডপে সতর্ক অবস্থানে বিজিবি: হাকিমপুর ডিগ্রি কলেজ মণ্ডপ পরিদর্শনে ২০ ব্যাটালিয়ন অধিনায়ক। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক।। মুন্সীগঞ্জে দিনদুপুরে অভিনব কায়দায় মিশুক অটো চুরি, ১ লাখ ৪০ হাজার টাকার গাড়ি নিয়ে উধাও চোর চক্র

যশোরে ঋণের দায়ে প্রাণ গেল সুমনার, স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যা মামলা

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার
  • Update Time : Tuesday, May 5, 2026
  • 301 Time View
366

কিস্তি দিতে না পারার জেরে যশোরে সুমনা খাতুন নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার প্রতিবাদে অবশেষে আদালতের শরণাপন্ন হয়েছেন নিহতের পিতা মোমিন গাজী। মঙ্গলবার যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের স্বামী জসিম মোল্যাসহ চারজনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।আদালত অভিযোগটি আমলে নিয়ে যশোর কোতোয়ালি থানার ওসিকে আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

২০১৭ সালে জামতলা-মুনসেফপুর গ্রামের জসিম মোল্যার সাথে বিয়ে হয় সুমনার। মামলার আরজিতে বলা হয়েছে, বেকার জসিম তার স্ত্রীর নামে এনজিও থেকে ৮ লাখ টাকা ঋণ নিলেও কিস্তি পরিশোধ করতেন না। গত ২৮ এপ্রিল কিস্তির টাকা নিয়ে এনজিও কর্মীদের সাথে বিবাদের জেরে জসিম বাড়ি থেকে পালিয়ে যান। এর প্রতিবাদ করায় সুমনাকে তার শ্বশুর, শাশুড়ি ও দেবর মিলে মারধর করেন। রাতে জসিম বাড়ি ফিরে সবার সাথে যোগ দিয়ে সুমনাকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ করা হয়েছে।

বাদী পক্ষ দাবি করেছেন, হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে তাকে আত্মহত্যা বলে প্রচার করা হয়। এমনকি পুলিশ ঘটনাস্থলে গিয়েও সঠিক সুরতহাল ছাড়াই দাফনের অনুমতি দেয় এবং থানায় মামলা নিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে নিহতের ৭ বছর বয়সী সন্তান জাহিন ও প্রতিবেশীদের কাছে প্রকৃত ঘটনা জানতে পেরে আদালতে মামলা করেন সুমনার বাবা।

আসামিরা হলেন: নিহতের স্বামী জসিম মোল্যা, শ্বশুর তক্কেল মোল্যা, শাশুড়ি তারা খাতুন এবং দেবর নাজিম মোল্যা। আদালত সংশ্লিষ্ট থানায় এই ঘটনায় আগে কোনো মামলা হয়েছে কিনা তা নিশ্চিত করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Dainik tarun alo. Com

Themes By ShimantoIT.com