1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. akmsifathossain554@gmail.com : dainiktarunalo : দৈনিক তরুণ আলো
  3. siteadmin7055@yahoo.com : siteadmin70 :
  4. siteadmin7156@outlook.com : siteadmin71 :
November 6, 2026, 5:35 am
Title : Recent Posts
সেবা ও রাজনীতিতে স্বচ্ছতা আনতে আসছে গ্রাম সরকার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা  নীলফামারীতে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার করছে এসআরবি-১৩ ইনানী রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, একই পরিবারের ৬ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে হামলার আগে মায়ের শটগান দিয়ে পিকআপ ট্রাকে গুলি, নিহত ৩ শিশু ও শিক্ষক দ্রব্যমূল্যের চাপে জনজীবন বিপর্যস্ত: স্বস্তি ফিরবে কবে সাধারণ মানুষের জীবনে? মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_ সীমান্তবর্তী ৬৯টি পূজা মণ্ডপে সতর্ক অবস্থানে বিজিবি: হাকিমপুর ডিগ্রি কলেজ মণ্ডপ পরিদর্শনে ২০ ব্যাটালিয়ন অধিনায়ক। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক।। মুন্সীগঞ্জে দিনদুপুরে অভিনব কায়দায় মিশুক অটো চুরি, ১ লাখ ৪০ হাজার টাকার গাড়ি নিয়ে উধাও চোর চক্র

যশোরসহ বিভিন্ন জেলায় ভোক্তা-অধিকারের অভিযানে ১ লক্ষ ৫৪ হাজার টাকা জরিমানা ‎

সেলিম রেজা তাজ স্টাফ রিপোর্টার
  • Update Time : Wednesday, April 1, 2026
  • 498 Time View
617

‎বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ০১ এপ্রিল ২০২৬ তারিখ ভোক্তা অধিকারের ০৯টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
‎
‎তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
‎
‎খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার শিববাড়ি এলাকায় অভিযান চালিয়ে সকাল মো. ইকবল হোসেন কে যথাযথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ১ টি প্রতিষ্ঠান-কে মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়
‎
‎চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে আলমডাঙ্গা উপজেলার বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স মাসুম বিল্লাহ ট্রেডার্স কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০২টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শামীম হাসান এর নেতৃত্বে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স বাধন পোল্ট্রি ঘর কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় ০১ টি প্রতিষ্ঠানকে মোট ১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে কালিগঞ্জ উপজেলার নিশ্চিন্ত পুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ভাই ভাই পিওর ওয়াটার কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
‎
‎খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর দৌলতপুর থানার রেলিগেট বাজার এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষীরা ঘোষ ডেয়ারি কে সেবাগ্রহীতার জীবন বিপন্নকারী কার্য করার অপরাধে ৩ হাজার টাকা, আদি মিষ্টান্ন ভাণ্ডার কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ২ হাজার টাকা এবং দোয়েল ফার্মেসি কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১৩টি প্রতিষ্ঠান-কে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।।
‎
‎কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এর নেতৃত্বে সদর উপজেলার এন এস রোড বাজার এলাকায় অভিযান চালিয়ে আলিফ আখলাক স্টোর কে ধার্যকৃত মুল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় ও যথাযথ পন্য সরবরাহ না কররা অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে সদর উপজেলার কাড়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ডায়মন্ড চানাচুর কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৮ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
‎
‎সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে সদর উপজেলার ঘোনা বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স আনোয়ার ট্রেডার্স কে ধার্যকৃত মুল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে মনিরামপুর উপজেলার মনিরামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আজমির বেকারি কে যথাযথ পন্য সরবরাহ না কররা অপরাধে ১০ হাজার টাকা এবং তামিম ফুড কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্যে উৎপাদন করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০২ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎অভিযানে ১২ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
‎
‎অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।
‎জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Dainik tarun alo. Com

Themes By ShimantoIT.com