1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. akmsifathossain554@gmail.com : dainiktarunalo : দৈনিক তরুণ আলো
  3. siteadmin7055@yahoo.com : siteadmin70 :
  4. siteadmin7156@outlook.com : siteadmin71 :
November 6, 2026, 5:38 am
Title : Recent Posts
সেবা ও রাজনীতিতে স্বচ্ছতা আনতে আসছে গ্রাম সরকার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা  নীলফামারীতে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার করছে এসআরবি-১৩ ইনানী রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, একই পরিবারের ৬ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে হামলার আগে মায়ের শটগান দিয়ে পিকআপ ট্রাকে গুলি, নিহত ৩ শিশু ও শিক্ষক দ্রব্যমূল্যের চাপে জনজীবন বিপর্যস্ত: স্বস্তি ফিরবে কবে সাধারণ মানুষের জীবনে? মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_ সীমান্তবর্তী ৬৯টি পূজা মণ্ডপে সতর্ক অবস্থানে বিজিবি: হাকিমপুর ডিগ্রি কলেজ মণ্ডপ পরিদর্শনে ২০ ব্যাটালিয়ন অধিনায়ক। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক।। মুন্সীগঞ্জে দিনদুপুরে অভিনব কায়দায় মিশুক অটো চুরি, ১ লাখ ৪০ হাজার টাকার গাড়ি নিয়ে উধাও চোর চক্র

জামালপুরে ব্রহ্মপুত্র নদের তীরে বালুচাপা দেওয়া অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Thursday, May 21, 2026
  • 274 Time View
332

মো: শিহাব মাহমুদ জামালপুর জেলা প্রতিনিধি:-

জামালপুর সদর উপজেলার শরীফপুরে ব্রহ্মপুত্র নদের তীর থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির (পুরুষ) বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, বেশ কয়েকদিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে নদের তীরে বালুচাপা দিয়ে রেখে গিয়েছিল।
আজ (২১ মে) বৃষ্টির পানিতে নদের তীরের বালু ধুয়ে নেমে গেলে বৃষ্টি পরবর্তী সময়ে বাতাসের সাথে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে হঠাৎ মাটিচাপা পড়া মরদেহটি দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলের ঠিক আশপাশেই মৃত ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোন এবং কিছু টাকা অক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। ফলে ঘটনাটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু, তা নিয়ে রহস্য দানা বাঁধছে। এই নৃশংস ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নিহতের পরিচয় নিশ্চিত হতে নদের তীরে শত শত উৎসুক নারী-পুরুষ ভিড় জমান।

পুলিশের তদন্তের মাধ্যমেই এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এবং নিহতের পরিচয় জানা যাবে বলে আশা করছে সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Dainik tarun alo. Com

Themes By ShimantoIT.com