
জামালপুরের বকশিগঞ্জ উপজেলার বগারচড় ইউনিয়নের দুটি গ্রামে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে বগারচড় ইউনিয়নের *সাতভিটা* ও *টালিয়াপাড়া* গ্রামের *১২৯৫ জন* হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের হাতে স্মার্ট ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। উল্লেখ্য, একই দিনে সারাদেশে ২০ জেলার ২০টি অঞ্চলে মোট *১৪,৯০৭ জন* উপকারভোগীকে একযোগে কার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে *প্রধান অতিথি* হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী *জনাব এম রশিদুজ্জামান মিল্লাত*।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের নির্বাচনি এলাকার মাননীয় সংসদ সদস্যগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, জামালপুর। এছাড়াও উপস্থিত ছিলেন বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বগারচড় ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কার্ডধারীরা যা পাবেন
সরকারের ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত প্রতিটি পরিবার প্রতি মাসে দুই ধরনের সুবিধা পাবে:
*১. নগদ সহায়তা*: ২,০০০ থেকে ২,৫০০ টাকা সরাসরি পরিবারের মহিলা প্রধানের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠানো হবে।
কার্ডটি পরিবারের মায়ের নামে ইস্যু করা হচ্ছে। সরকারের ভাষ্য অনুযায়ী, এর মূল লক্ষ্য হলো দারিদ্র্য হ্রাসের পাশাপাশি নারীর আর্থিক ক্ষমতায়ন ও পরিবারে তার সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা বৃদ্ধি করা।
প্রধান অতিথির বক্তব্য
বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার ‘কেউ পিছিয়ে থাকবে না’ নীতি নিয়ে কাজ করছে। ফ্যামিলি কার্ড তারই একটি অংশ। এ কার্ডের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারগুলো সরাসরি সরকারি সুবিধা পাবে, মাঝখানে কোনো দালি বা অনিয়মের সুযোগ থাকবে না।”
তিনি আরও বলেন, “নারীর নামে কার্ড দেওয়ার অর্থ হলো পরিবারের অর্থনীতিতে নারীর ভূমিকাকে স্বীকৃতি দেওয়া। এটা শুধু সহায়তা নয়, নারীর মর্যাদা প্রতিষ্ঠার পদক্ষেপ। আগামীতে এই কার্যক্রম আরও সম্প্রসারিত হবে যাতে কোনো যোগ্য পরিবার বাদ না পড়ে।”
স্থানীয়দের প্রতিক্রিয়া
কার্ড হাতে পেয়ে সাতভিটা গ্রামের বাসিন্দা বলেন, “বাজারে জিনিসের দাম অনেক বেশি। এই ২ হাজার টাকা আর কম দামে চাল-ডাল পেলে আমাদের মতো গরিব মানুষ একটু শান্তি পায়।
Dainik tarun alo. Com
Leave a Reply