
বাগেরহাটের কচুয়ায় গাঁজাসহ দুই যুবক গ্রেফতার।
খুলনা প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে কচুয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার গোপালপুর এলাকা থেকে মাদক বিক্রয় ও সেবনের অভিযোগে দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন বাধাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক তালিম শেখের ছেলে সাব্বির হোসেন। অপরজন মো. ইকবাল হোসেন (৩৩), পিতা—মো. আবুল হোসেন এবং মাতা—রাজিয়া বেগম। তাদের উভয়ের বাড়ি কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের ১ নম্বর ওয়ার্ডে।
পুলিশ জানায়, আটককৃতদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কচুয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৩৮ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা নম্বর: ১৩
জিআর নম্বর: ৩৯
তারিখ: ২৮ মার্চ ২০২৬
কচুয়া থানা পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
জিসান কবিরাজ
খুলনা
তাং:২৮/০৩/২০২৬
মোবা:০১৩২১৯৬০৪৩৫
Leave a Reply