1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. akmsifathossain554@gmail.com : dainiktarunalo : দৈনিক তরুণ আলো
  3. siteadmin7055@yahoo.com : siteadmin70 :
  4. siteadmin7156@outlook.com : siteadmin71 :
August 3, 2026, 8:23 pm
Title :
ঠাকুরগাঁওয়ে জব ফেয়ারে সিভি জমা দিলেই মিলছে নতুন চাকুরীর কর্মসংস্থানের সুযোগ পাটগ্রামে অস্তিত্বহীন মিলের নামে চাল বরাদ্দ—সিন্ডিকেটের কবলে খাদ্য সংগ্রহ ব্যবস্থা মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত, তিনজনের কারাদণ্ড কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান চালালেন। ডাঃ জুবায়দা রহমানের জন্মদিনের শুভেচ্ছা ও তার দীর্ঘায়ু কামনা করেন / মেম্বার প্রার্থী আরিফুল ইসলাম আরিফ ৪৯ বিজিবির অভিযানে ১১ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক ‎ পুঠিয়া’য় জমি নিয়ে দ্বন্দ্বে আদিবাসীদের বাড়ি ভাংচুর ও উচ্ছেদ: লুটপাটের-অভিযোগ  ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে এমপি শাহাদাত হোসেন সেলিমের তাৎক্ষণিক নির্দেশনা কৃষিজমি বিনষ্টের অভিযোগে শফিকের কারাদণ্ড, ইব্রাহিমের দুই লাখ টাকা জরিমানা রুপপুর ইউনিয়নে আফরোজা আক্তার শোভা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। ঠাকুরগাঁয়ে র‍্যাবের বিশেষ অভিযানে ৩২ বান্ডিল গাঁজা উদ্ধার, আটক ২ বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন  বেনাপোল সীমান্তে ৫২ বোতল মদ ও চোরাচালানী মালামালসহ আটক-১ নির্মাণ শেষ না হতে কোটি টাকার সেতু ফাটল এলাকাবাসীর খোভ ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা বৃহত্তর বরিশাল বাসীর উদ্যোগে প্রয়াত তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতা:পরিবর্তনের ধারা ও ভবিষ্যতের দিগন্ত ৪৯ বিজিবির অভিযানে ১১ টি মোবাইল ও বিদেশী মদসহ ভারতীয় নাগরিক আটক গোলাকান্দাইল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন মতিন মিয়া ডামুড্যায় মাদকবিরোধী অভিযানে দুইজনের ৮ মাসের কারাদণ্ড পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী টেকনাফে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে অপহরণের চেষ্টা ও হামলার অভিযোগ অতিরিক্ত তীব্র তাপ বৃদ্ধি হওয়ায়,জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ।  জনগণের তথ্যের ভিত্তিতে নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড। শিল্প ও বানিজ্য মেলার নামে চলছে অবৈধ জুয়ার আসর। সোলার প্যানেলের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন এমপি দিপু ভূঁইয়ার পক্ষ থেকে কাঞ্চন পৌরসভার সর্বস্তরের জনগণকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণসংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়ে মতবিনিময় সভা সুনামগঞ্জে মানবাধিকার সংস্হার আয়োজন মানববন্ধন আমি মেম্বার নির্বাচিত হলে ৫ নং ওয়ার্ড কে দুর্নীতিমুক্ত একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো / মেম্বার প্রার্থী মামুন মিয়া আমি মেম্বার নির্বাচিত হলে ৩ নং ওয়ার্ড কে দুর্নীতিমুক্ত একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো / আব্দুস সাত্তার দেশব্যাপী শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নে অনলাইন জুয়ার অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি যশোরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা যশোরে ২৬ লক্ষ টাকার অবৈধ মালামাল ও নেশার সিরাপ আটক ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কোরবানির আনন্দে মুখর গড়েয়া পশুর হাট — নিরাপদ ও স্বস্তির, ক্রেতা-বিক্রেতার ভিড় সাবটাইটেল) চিকিৎসক যখন খলনায়ক শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসা আমি মেম্বার নির্বাচিত হলে গোলাকান্দাইল ৪ নং ওয়ার্ড কে দুর্নীতিমুক্ত একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো আমেরিকার সমাজ-সংস্কৃতির অপরিহার্য অংশ হবে বাঙালিরা নিউইর্য়কে বই মেলায়-রেহমান সোবহান যশোর সীমান্তের ২৩ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক প্রতিমন্ত্রীর নির্দেশে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুই কর্মচারী ও প্রবাসী কল্যাণ ব্যাংকের এক কর্মচারী সাময়িক বরখাস্ত* ঝিনাইগাতীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার মালিক শনাক্ত হয়নি, তদন্তে পুলিশ এমপি দিপু ভূঁইয়ার পক্ষ থেকে তারাব পৌরসভার সর্বস্তরের জনগণকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সৃষ্টির শুরু হয়েছিল শূন্যতা থেকে… পটুয়াখালীর দুমকীতে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার! আমেরিকার কাছে দেশ বিক্রির জন্যেই কি তবে এই জুলাই ষড়যন্ত্র? কোনাবাড়ীতে যুবদল নেতাকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ দায়ের নিউইয়র্কে অনুষ্ঠিত হলো তৃতীয় ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো আজকের বাস্তবতা ও সম্ভাবনা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের কর্মী সভা বাংলাদেশ: স্বাধীনতা থেকে আত্মনির্ভরতার পথে এক অটল যাত্রা ইতিহাসের অদ্ভুত পুনরাবৃত্তি: ১৫ আগস্টের বিতর্কিত দাদা, আর ৫ আগস্টের কলঙ্কিত নাতনি ইতিহাসের নতুন সন্ধিক্ষণে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা: স্বদেশ প্রত্যাবর্তন ও পুনরুত্থানের সংকল্প দ্বীপান্তরে রূপান্তর-রিভার মিট হারবার শনিবার,২৩ মে ২০২৬,নিউইয়র্কে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক গুম সপ্তাহ পালিত// ন্যায়বিচার,ক্ষতিপূরণ এবং পুনরাবৃত্তিহীনতার নিশ্চয়তা নিশ্চিত সহ ৫ দফা দাবিতে মানববন্ধন ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ঢুকছে ভারতীয় গরু, জানে না প্রশাসন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে শুভেচ্ছা বার্তা রামগঞ্জে ওয়াপদা খাল পরিস্কার করণের শুভ উদ্বোধন পাউবোর জমি দখল করে আধাপাকা ঘর নির্মাণের অভিযোগ, উচ্ছেদের দাবি এলাকাবাসীর সঙ্গীর মৃত্যু মেনে নিতে পারেনি ভেড়ার দল, রাস্তায় দাঁড়িয়ে রইল দুই ঘণ্টা সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লক্ষ টাকার অবৈধ মালামালসহ আটক-১ কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৭৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ২ তাহেরপুরে জমে উঠেছে পশুর হাট, ক্রেতা-বিক্রেতার উপচে পড়া-ভিড় সংসদ সদস্য দিপু ভূঁইয়ার পক্ষ থেকে রূপগঞ্জের সর্বস্তরের জনগণকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত ৬ কায়েত পাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন / কায়েত পাড়া ইউনিয়ন স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান আলহাজ নুরুজ্জামান খান আমিরাতে প্রবাসী সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন ভাঙ্গুড়ায় জামায়াত নেতা কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, থানা ঘেরাও ও বিক্ষোভ রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান মে মাসের ২০ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তার বাবা আবদুল হান্নান মোল্লা। চট্টগ্রামে শিশুকে ধর্ষণ: অভিযুক্তকে ধরতে গিয়ে অবরুদ্ধ পুলিশ, লাঠিচার্জ-ফাঁকা গুলি নিক্ষেপ বেনাপোল চেকপোষ্ট থেকে ৬ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার হতাশায় ভুগছেন পরিবার জামালপুরে ব্রহ্মপুত্র নদের তীরে বালুচাপা দেওয়া অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা জরুরি’ ফরিদগঞ্জে সাংবাদিকতার আড়ালে শিক্ষকদের হেনস্থা ও চাঁদাবাজি: আতঙ্কে শিক্ষা প্রতিষ্ঠান, অভিযুক্ত আব্দুল কাদেরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ “স্বাধীনতাবিরোধীরা একাত্তরের বিরুদ্ধে চব্বিশকে দাঁড় করিয়েছে মোহাম্মদ আলী আরাফাত রামগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে টাকা ছাড়া চিকিৎসা সেবা নেই এক গরীব রোগীর কান্না। রাতের কাশী কখনও পুরোপুরি নীরব হয় না। ডামুড্যায় পাটক্ষেতে জুয়া খেলতে গিয়ে আটক ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড যশোর সীমান্তে ১২ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক জুলাই সনদ আমাদেরই তৈরী, সংষ্কারটা আমাদেরই// দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না- আমি কাউন্সিলর নির্বাচিত হলে তারাব পৌরসভার ৪ নং ওয়ার্ড কে দুর্নীতিমুক্ত একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো / মনির হোসেন ভুইয়া নারীদের নেতৃত্বে সুযোগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা টুকুর নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষা করতে চাই নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষা করতে চাই খিলগাঁও থানা মাদকদ্রব্য , কিশোর গ্যাং ও অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীদের অভয়ারণ্য  নিরাপদ দুধ উৎপাদনে পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু যশোর পুলিশে নতুন হাওয়া শার্শায় বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান: নেশার সিরাপ ও অবৈধ মালামাল সহ আটক ১ বুটেক্সে ফরম ফিল-আপের ভোগান্তি কমাতে শিক্ষার্থীর উদ্ভাবনী উদ্যোগ রূপগঞ্জে সালিশ বৈঠকে বিএনপি নেতাকে কুপিয়ে জখম নওগাঁর বদলগাছীতে শিক্ষিকার মৃত্যু খবরে শিক্ষার্থীর প্রাণহানী, শোকে আচ্ছন্ন পুরো উপজেলা মোল্লাহাটে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু।

হামলা-পাল্টা হামলা চলছেই যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি মোজতবা খামেনির নিজস্ব প্রতিবেদক

Reporter Name
  • Update Time : Thursday, March 12, 2026
  • 327 Time View
470

হামলা-পাল্টা হামলা চলছেই

যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি মোজতবা খামেনির

নিজস্ব প্রতিবেদক


হামলা-পাল্টা হামলা চলছেই

 

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাতের ১৩তম দিনেও হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। গতকালও ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক ও প্রশাসনিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন-ইসরায়েলি বাহিনী। জবাবে ইসরায়েলে একযোগে ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ও লেবাবনের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্র দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে ইরান। এ ছাড়া পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে ইরানের হামলার শিকার হয়েছে ছয়টি জাহাজ। ফলে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। এদিকে ইরানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো দেওয়া বার্তায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুশিয়ারি দিয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তিনি বলেছেন, মার্কিন-ইসরায়েলি হামলায় শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে। মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা অব্যাহত থাকবে।

 

গতকাল ইসরায়েলে ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একই সময়ে বিপুলসংখ্যক রকেট ছুড়েছে লেবাননের হিজবুল্লাহ। গোটা ইসরায়েলে বিস্ফোরণ ও সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, কয়েক মিনিটের মধ্যে উত্তর ইসরায়েলে অন্তত তিন দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে একযোগে এ আক্রমণ চালানো হয়। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর দাবি, ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে অন্তত ১০০টি রকেট ছোড়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলি সেনাবাহিনী নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এ সময় উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা ও হাইফা শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে সতর্কতামূলক সাইরেন বেজেছে। ইসরায়েল ছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইরাকে হামলা চালিয়েছে ইরান। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক ঘণ্টার ব্যবধানে ২১টি ড্রোন ভূপাতিত করা করেছে।

 

হত্যার প্রতিশোধ নেবে ইরান, প্রথম বার্তায় মোজতবা খামেনির হুঁশিয়ারি : মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতদের ‘রক্তের প্রতিশোধ’ নিতে ইরান দ্বিধা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি। গতকাল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন।

 

ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে, দাবি ট্রাম্পের : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ ক্ষেত্রে আমাদের জন্য খুব ভালো খবর আছে। তারা (ইরান) পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। ইরান নিশ্চিহ্ন হওয়ার পথে। গতকাল মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান প্রায় খাদের কিনারায় চলে গেছে। এর মানে এই নয় যে, আমরা এখনই যুদ্ধ শেষ করছি। তবে তারা শেষ হয়ে গেছে। তাদের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমানবাহিনী নেই। তাদের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা অন্য কিছু নেই।

 

ইরানে হামলা বন্ধের আহ্বান রাশিয়ার : ইরানে হামলা বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মস্কো এমন পদক্ষেপের জন্য চাপ দিচ্ছে, যা উত্তেজনা কমাতে পারে এবং দ্বন্দ্বকে কূটনৈতিক পথে ফিরিয়ে আনতে পারে।

 

ইরানে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ, বলছে জাতিসংঘ : ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, সারা দেশে বাস্তুচ্যুত পরিবারের ওপর চালানো প্রাথমিক এক জরিপের ভিত্তিতে এ হিসাব তৈরি করা হয়েছে। যুদ্ধ চলমান থাকায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এটি মানবিক চাহিদার এক উদ্বেগজনক চিত্র তুলে ধরছে।

 

যুদ্ধ বন্ধে তিন শর্ত ইরানের প্রেসিডেন্টের : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলা তার দেশের যুদ্ধ বন্ধে তিনটি শর্ত দিয়েছেন। শর্তগুলো হলো- তেহরানের ন্যায্য অধিকারের স্বীকৃতি প্রদান, যুদ্ধের ক্ষয়ক্ষতি পূরণ (ক্ষতিপূরণ প্রদান) এবং ভবিষ্যতে আর কোনো হামলা হবে না- আন্তর্জাতিক মহল থেকে এমন দৃঢ় নিশ্চয়তা প্রদান।

 

তেলের দাম আবারও ১০০ ডলার ছাড়াল : আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার (১২ হাজার ২৯৫ টাকা) ছাড়িয়েছে। গতকাল তেলের দাম এক লাফে ৯ শতাংশের বেশি বেড়েছে। মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামোতে ইরানের নতুন করে হামলার প্রভাবে তেলের বাজারে এ ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) রেকর্ড পরিমাণ মজুত ছাড়ার ঘোষণা দিলেও তেলের দামের এ উল্লম্ফন ঠেকানো যায়নি। এএফপির খবরে বলা হয়, অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ৯ দশমিক ৩ শতাংশ বেড়ে ১০০ ডলার ৫০ সেন্টে পৌঁছেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৮ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৪ ডলার ৯২ সেন্টে।

 

বন্দরে হামলা হলে উপসাগরীয় দেশের বন্দরে পাল্টা হামলার হুমকি ইরানের : যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের বন্দরে হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর বন্দরে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান। এর আগে গতকাল মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বেসামরিক নাগরিকদের হরমুজ প্রণালির সব বন্দর এলাকা ‘অবিলম্বে’ এড়িয়ে চলার নির্দেশ দেয়। এর পরই ইরান এ পাল্টা হুমকি দিয়েছে। ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক মুখপাত্র বলেন, ইরানের বন্দরে হামলা চালানো হলে এ অঞ্চলের অন্যান্য বন্দরগুলোও ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে গণ্য হবে।

 

ইরান ছাড়বে না রাশিয়ার রোসাটম : রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান রোসাটম মার্কিন-ইসরায়েলি হামলা সত্ত্বেও ইরানে থাকার সিদ্ধান্ত নিয়েছে। রোসাটমের প্রধান অ্যালেক্সি লিখাচেভ বলেছেন, ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে আরও দুটি ইউনিট নির্মাণের চুক্তি রয়েছে রোসাটমের। রোসাটম বুশেহরে ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ১-গিগাওয়াট ইউনিটটি ইতোমধ্যে নির্মাণ করেছে। প্রায় ৪৫০ জন রোসাটম কর্মী ওই প্রকল্পে আছেন। এ সপ্তাহে ১৫০ জন রাশিয়ায় ফিরে এসেছেন। তবে দ্বিতীয় এবং তৃতীয় ইউনিটের নির্মাণ অগ্রাধিকারের মধ্যে রয়েছে। এখন সরে যাওয়ার সময় নয়।

 

লেবানন দখল করে নেওয়ার হুমকি ইসরায়েলের : লেবানন দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেছেন, লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে হামলা চালাতে থাকলে লেবাননের ভূখণ্ড দখল করে নেওয়া হবে। লেবাননের সরকারকে হুঁশিয়ারি দিয়ে কাৎজ বলেন, হিজবুল্লাহ যেন ইসরায়েলে আক্রমণ করা বন্ধ করে। তা না হলে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের ভূখণ্ডে আক্রমণ করবে এবং দখল করে নেবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://dainiktarunalo.com/
Themes By ShimantoIT.com