
আগামী মাসে ৫০ হাজার পরিবার পাবে ফ্যামিলি কার্ড’
সাধীন আলম হোসেন
নাটোর প্রতিনিধিঃ
পাঁচ ভাগে ভাগ করে ক্রমান্বয়ে সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। তিনি বলেন, দল-মত, ধর্ম, বর্ণ কোনো কিছু এ কার্ড প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়াবে না।
এছাড়া আগামী মাসে আরও ৩৭ থেকে ৫০ হাজার পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী।
মঙ্গলবার (১০ মার্চ) বিকালে লালপুর উপজেলার গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘পরীক্ষামূলক পর্যায়ে সারাদেশের ৩৭ হাজার ৫৬৭ পরিবারকে ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে। প্রধানমন্ত্রী কড়াইলে ফ্যামিলি কার্ড উদ্বোধনের পর ইতোমধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। তার মধ্যে নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর গ্রামে ৩৭৮ জনের মাঝে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। সেই কার্ডের ২ হাজার ৫০০ টাকা মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাব নম্বরে পৌঁছে দে
ওয়া হয়েছে।
Leave a Reply