1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. akmsifathossain554@gmail.com : dainiktarunalo : দৈনিক তরুণ আলো
  3. siteadmin7055@yahoo.com : siteadmin70 :
  4. siteadmin7156@outlook.com : siteadmin71 :
August 2, 2026, 5:15 pm
Title :
ঠাকুরগাঁওয়ে জব ফেয়ারে সিভি জমা দিলেই মিলছে নতুন চাকুরীর কর্মসংস্থানের সুযোগ পাটগ্রামে অস্তিত্বহীন মিলের নামে চাল বরাদ্দ—সিন্ডিকেটের কবলে খাদ্য সংগ্রহ ব্যবস্থা মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত, তিনজনের কারাদণ্ড কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান চালালেন। ডাঃ জুবায়দা রহমানের জন্মদিনের শুভেচ্ছা ও তার দীর্ঘায়ু কামনা করেন / মেম্বার প্রার্থী আরিফুল ইসলাম আরিফ ৪৯ বিজিবির অভিযানে ১১ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক ‎ পুঠিয়া’য় জমি নিয়ে দ্বন্দ্বে আদিবাসীদের বাড়ি ভাংচুর ও উচ্ছেদ: লুটপাটের-অভিযোগ  ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে এমপি শাহাদাত হোসেন সেলিমের তাৎক্ষণিক নির্দেশনা কৃষিজমি বিনষ্টের অভিযোগে শফিকের কারাদণ্ড, ইব্রাহিমের দুই লাখ টাকা জরিমানা রুপপুর ইউনিয়নে আফরোজা আক্তার শোভা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। ঠাকুরগাঁয়ে র‍্যাবের বিশেষ অভিযানে ৩২ বান্ডিল গাঁজা উদ্ধার, আটক ২ বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন  বেনাপোল সীমান্তে ৫২ বোতল মদ ও চোরাচালানী মালামালসহ আটক-১ নির্মাণ শেষ না হতে কোটি টাকার সেতু ফাটল এলাকাবাসীর খোভ ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা বৃহত্তর বরিশাল বাসীর উদ্যোগে প্রয়াত তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতা:পরিবর্তনের ধারা ও ভবিষ্যতের দিগন্ত ৪৯ বিজিবির অভিযানে ১১ টি মোবাইল ও বিদেশী মদসহ ভারতীয় নাগরিক আটক গোলাকান্দাইল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন মতিন মিয়া ডামুড্যায় মাদকবিরোধী অভিযানে দুইজনের ৮ মাসের কারাদণ্ড পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী টেকনাফে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে অপহরণের চেষ্টা ও হামলার অভিযোগ অতিরিক্ত তীব্র তাপ বৃদ্ধি হওয়ায়,জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ।  জনগণের তথ্যের ভিত্তিতে নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড। শিল্প ও বানিজ্য মেলার নামে চলছে অবৈধ জুয়ার আসর। সোলার প্যানেলের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন এমপি দিপু ভূঁইয়ার পক্ষ থেকে কাঞ্চন পৌরসভার সর্বস্তরের জনগণকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণসংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়ে মতবিনিময় সভা সুনামগঞ্জে মানবাধিকার সংস্হার আয়োজন মানববন্ধন আমি মেম্বার নির্বাচিত হলে ৫ নং ওয়ার্ড কে দুর্নীতিমুক্ত একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো / মেম্বার প্রার্থী মামুন মিয়া আমি মেম্বার নির্বাচিত হলে ৩ নং ওয়ার্ড কে দুর্নীতিমুক্ত একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো / আব্দুস সাত্তার দেশব্যাপী শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নে অনলাইন জুয়ার অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি যশোরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা যশোরে ২৬ লক্ষ টাকার অবৈধ মালামাল ও নেশার সিরাপ আটক ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কোরবানির আনন্দে মুখর গড়েয়া পশুর হাট — নিরাপদ ও স্বস্তির, ক্রেতা-বিক্রেতার ভিড় সাবটাইটেল) চিকিৎসক যখন খলনায়ক শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসা আমি মেম্বার নির্বাচিত হলে গোলাকান্দাইল ৪ নং ওয়ার্ড কে দুর্নীতিমুক্ত একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো আমেরিকার সমাজ-সংস্কৃতির অপরিহার্য অংশ হবে বাঙালিরা নিউইর্য়কে বই মেলায়-রেহমান সোবহান যশোর সীমান্তের ২৩ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক প্রতিমন্ত্রীর নির্দেশে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুই কর্মচারী ও প্রবাসী কল্যাণ ব্যাংকের এক কর্মচারী সাময়িক বরখাস্ত* ঝিনাইগাতীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার মালিক শনাক্ত হয়নি, তদন্তে পুলিশ এমপি দিপু ভূঁইয়ার পক্ষ থেকে তারাব পৌরসভার সর্বস্তরের জনগণকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সৃষ্টির শুরু হয়েছিল শূন্যতা থেকে… পটুয়াখালীর দুমকীতে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার! আমেরিকার কাছে দেশ বিক্রির জন্যেই কি তবে এই জুলাই ষড়যন্ত্র? কোনাবাড়ীতে যুবদল নেতাকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ দায়ের নিউইয়র্কে অনুষ্ঠিত হলো তৃতীয় ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো আজকের বাস্তবতা ও সম্ভাবনা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের কর্মী সভা বাংলাদেশ: স্বাধীনতা থেকে আত্মনির্ভরতার পথে এক অটল যাত্রা ইতিহাসের অদ্ভুত পুনরাবৃত্তি: ১৫ আগস্টের বিতর্কিত দাদা, আর ৫ আগস্টের কলঙ্কিত নাতনি ইতিহাসের নতুন সন্ধিক্ষণে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা: স্বদেশ প্রত্যাবর্তন ও পুনরুত্থানের সংকল্প দ্বীপান্তরে রূপান্তর-রিভার মিট হারবার শনিবার,২৩ মে ২০২৬,নিউইয়র্কে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক গুম সপ্তাহ পালিত// ন্যায়বিচার,ক্ষতিপূরণ এবং পুনরাবৃত্তিহীনতার নিশ্চয়তা নিশ্চিত সহ ৫ দফা দাবিতে মানববন্ধন ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ঢুকছে ভারতীয় গরু, জানে না প্রশাসন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে শুভেচ্ছা বার্তা রামগঞ্জে ওয়াপদা খাল পরিস্কার করণের শুভ উদ্বোধন পাউবোর জমি দখল করে আধাপাকা ঘর নির্মাণের অভিযোগ, উচ্ছেদের দাবি এলাকাবাসীর সঙ্গীর মৃত্যু মেনে নিতে পারেনি ভেড়ার দল, রাস্তায় দাঁড়িয়ে রইল দুই ঘণ্টা সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লক্ষ টাকার অবৈধ মালামালসহ আটক-১ কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৭৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ২ তাহেরপুরে জমে উঠেছে পশুর হাট, ক্রেতা-বিক্রেতার উপচে পড়া-ভিড় সংসদ সদস্য দিপু ভূঁইয়ার পক্ষ থেকে রূপগঞ্জের সর্বস্তরের জনগণকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত ৬ কায়েত পাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন / কায়েত পাড়া ইউনিয়ন স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান আলহাজ নুরুজ্জামান খান আমিরাতে প্রবাসী সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন ভাঙ্গুড়ায় জামায়াত নেতা কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, থানা ঘেরাও ও বিক্ষোভ রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান মে মাসের ২০ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তার বাবা আবদুল হান্নান মোল্লা। চট্টগ্রামে শিশুকে ধর্ষণ: অভিযুক্তকে ধরতে গিয়ে অবরুদ্ধ পুলিশ, লাঠিচার্জ-ফাঁকা গুলি নিক্ষেপ বেনাপোল চেকপোষ্ট থেকে ৬ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার হতাশায় ভুগছেন পরিবার জামালপুরে ব্রহ্মপুত্র নদের তীরে বালুচাপা দেওয়া অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা জরুরি’ ফরিদগঞ্জে সাংবাদিকতার আড়ালে শিক্ষকদের হেনস্থা ও চাঁদাবাজি: আতঙ্কে শিক্ষা প্রতিষ্ঠান, অভিযুক্ত আব্দুল কাদেরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ “স্বাধীনতাবিরোধীরা একাত্তরের বিরুদ্ধে চব্বিশকে দাঁড় করিয়েছে মোহাম্মদ আলী আরাফাত রামগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে টাকা ছাড়া চিকিৎসা সেবা নেই এক গরীব রোগীর কান্না। রাতের কাশী কখনও পুরোপুরি নীরব হয় না। ডামুড্যায় পাটক্ষেতে জুয়া খেলতে গিয়ে আটক ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড যশোর সীমান্তে ১২ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক জুলাই সনদ আমাদেরই তৈরী, সংষ্কারটা আমাদেরই// দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না- আমি কাউন্সিলর নির্বাচিত হলে তারাব পৌরসভার ৪ নং ওয়ার্ড কে দুর্নীতিমুক্ত একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো / মনির হোসেন ভুইয়া নারীদের নেতৃত্বে সুযোগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা টুকুর নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষা করতে চাই নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষা করতে চাই খিলগাঁও থানা মাদকদ্রব্য , কিশোর গ্যাং ও অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীদের অভয়ারণ্য  নিরাপদ দুধ উৎপাদনে পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু যশোর পুলিশে নতুন হাওয়া শার্শায় বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান: নেশার সিরাপ ও অবৈধ মালামাল সহ আটক ১ বুটেক্সে ফরম ফিল-আপের ভোগান্তি কমাতে শিক্ষার্থীর উদ্ভাবনী উদ্যোগ রূপগঞ্জে সালিশ বৈঠকে বিএনপি নেতাকে কুপিয়ে জখম নওগাঁর বদলগাছীতে শিক্ষিকার মৃত্যু খবরে শিক্ষার্থীর প্রাণহানী, শোকে আচ্ছন্ন পুরো উপজেলা মোল্লাহাটে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু।

মাইলস্টোন ট্রাজেডি : ছাত্রীদের মধ্যে ট্রমার প্রভাব বেশি

Reporter Name
  • Update Time : Tuesday, August 5, 2025
  • 238 Time View
370

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে বিমান দুর্ঘটনার পর কেটে গেছে প্রায় দুই সপ্তাহ। তবুও মাইলস্টোন কলেজে শোকের আবহ কাটেনি। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের চোখে-মুখে এখনো ভয়-আতঙ্ক। গত রোববার সীমিত আকারে ক্যাম্পাস খুললেও পাঠদান হয়নি। চলেছে দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মানসিক পুনর্বাসনের অংশ হিসেবে কাউন্সেলিং কার্যক্রম। এরপরও ছেলে শিক্ষার্থীদের তুলনায় ওইদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী মেয়ে শিক্ষার্থীরাই বেশি ট্রমার মধ্যে রয়েছে।

সম্প্রতি কলেজটির অধ্যক্ষ মো. জিয়াউল আলম এক সাক্ষাৎকারে ঢাকা পোস্টকে বলেন, এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষার্থীদের মানসিক সাপোর্ট দেওয়া। আমরা চেষ্টা করছি কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে।

তিনি জানান, ছাত্রীদের মধ্যে ট্রমার প্রভাব ছেলেদের তুলনায় বেশি দেখা যাচ্ছে। মেয়েদের জন্য আলাদা মনোযোগ দিয়ে কাউন্সেলিং চালানো হচ্ছে।

অধ্যক্ষ বলেন, ট্রমার ভেতরেও ফিরতে হচ্ছে স্বাভাবিক কার্যক্রমে। আমাদের এখানে ব্র্যাক, বাংলাদেশ বিমান বাহিনী, স্বাস্থ্য অধিদপ্তর এবং কলেজের নিজস্ব সাইকোলজিস্টদের সমন্বয়ে একটি যৌথ কাউন্সেলিং টিম কাজ করছে। শুরুতে ওয়ান-টু-ওয়ান সেশন হলেও এখন চলছে গ্রুপ কাউন্সেলিং। প্লে গ্রুপ থেকে শুরু করে ক্লাস ১২ পর্যন্ত প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের কাউন্সেলিং সেশনে অংশ নিতে বলা হয়েছে। আমাদের প্রায় প্রতিটি সেকশনে ২০ থেকে ৪০ জন শিক্ষার্থী থাকে। ফর্ম মাস্টারদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে শিক্ষার্থীদের কাউন্সেলিং সেশনে যুক্ত করা হচ্ছে।

তিনি বলেন, গত সপ্তাহ থেকেই ট্রমাটাইজড শিক্ষার্থীদের আলাদাভাবে ডেকে এনে সেশন করা হচ্ছে। ধাপে ধাপে সবার সঙ্গে কাজ করতে হবে। একটা সেশন যথেষ্ট না—অনেকের ক্ষেত্রে ধারাবাহিক সেশন দরকার।

জিয়াউল আলম বলেন, অভিভাবকদের সঙ্গে পরামর্শ করেই শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরানো হয়েছে। আমরা কাউকে জোর করিনি। ৯০ শতাংশ অভিভাবক এবং শিক্ষার্থীর মতামত ছিল—তারা ক্যাম্পাসে ফিরতে চায়। তারা বিশ্বাস করে, একসাথে থাকলে ট্রমা কাটিয়ে ওঠা সহজ হবে। আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। প্রথম দুইদিন ছিল দোয়া মাহফিল এবং মানসিক প্রশমন কার্যক্রমের জন্য নির্ধারিত। ক্লাস হয়নি। তবে শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার মাধ্যমে তাদের মানসিক অবস্থান বোঝার চেষ্টা করছেন।

গত কয়েকদিনের কার্যক্রম প্রসঙ্গে অধ্যক্ষ জিয়াউল আলম বলেন, আমরা প্রথম থেকেই চেষ্টা করেছি গার্ডিয়ানদের সঙ্গে যোগাযোগ রাখতে, তাদের পাশে দাঁড়াতে। প্রতিটি হাসপাতালের সঙ্গে শিক্ষক প্রতিনিধি দল কাজ করেছে। আমরা চেষ্টা করেছি কোনো ত্রুটি না রাখার। তারপরও সীমাবদ্ধতা থাকতেই পারে। তবে গার্ডিয়ানদের জানানো, মরদেহ শনাক্ত, চিকিৎসার সমন্বয়—সব জায়গায় সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। বিমান বাহিনীর সহায়তায় পাঁচটি মরদেহ শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা দ্রুত সম্পন্ন করা হয়েছে। তিনজন শিক্ষার্থী ও দুইজন অভিভাবকের পরিচয় নিশ্চিত করে আমরা তাদের দাফনের ব্যবস্থা করেছি।

কলেজ থেকে প্রতি মুহূর্তে তালিকা প্রকাশের মাধ্যমে গুজবের অবসান হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্ঘটনার পর থেকে মৃত্যু ও নিখোঁজ সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। গুজব ঠেকাতে আমরা বারবার যাচাই-বাছাই করেছি। অভিভাবকদের কাছ থেকে তথ্য নিয়ে চূড়ান্ত তালিকা তৈরি করেছি। সে অনুযায়ী ২৭ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক, ৩ জন অভিভাবক এবং ১ জন আয়াসহ দুর্ঘটনায় মোট ৩৪ জন নিহত হয়েছেন।

ঘটনার দিনের সেই ভয়াবহ মুহূর্তের কথা স্মরণ করে অধ্যক্ষ বলেন — আমি যখন আগুন দেখি, প্রথমেই নিচে ছুটে আসি। দেখি দুইজন মাটিতে পড়ে আছে। আমাদের শিক্ষক, স্টাফ, এমনকি শিক্ষার্থীরাও তখন এগিয়ে আসে উদ্ধারকাজে। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী দ্রুত চলে আসায় বড় ক্ষতি অনেকটা রোধ করা গেছে। আর জেট ফুয়েলের আগুন সাধারণ আগুনের তুলনায় পাঁচগুণ বেশি তাপ তৈরি করে। সেই ভয়াবহ আগুনের কারণেই প্রথম আঘাতটা সবচেয়ে মারাত্মক ছিল।

এই ক্ষতি কোনোদিনই পূরণ হবে না উল্লেখ করে তিনি বলেন, আমরা জানি, এই ক্ষতি পূরণ হওয়ার নয়। যেসব অভিভাবক তাদের সন্তান হারিয়েছেন, তাদের জীবন আগের মতো হবে না কখনোই। কিন্তু আমরা চেষ্টা করছি পাশে থাকতে, কথা বলতে, অনুভব করতে। গোটা জাতি, মিডিয়া, বাহিনী—সবাই আমাদের পাশে দাঁড়িয়েছে। এজন্য আমরা কৃতজ্ঞ। এখন সময় একসাথে থেকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরা। শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ—তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা আমাদের কর্তব্য।

অন্যদিকে, বিমান দুর্ঘটনায় ট্রমায় থাকা শিক্ষার্থীরা চাইলেই অন্য যেকোনো শাখায় বদলি হতে পারবে। আবার কেউ চাইলে অন্য কোনো প্রতিষ্ঠান বা যেখানে ইচ্ছা যেতে পারে। এ বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানান কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরুন নবী।

তিনি বলেন, যদি কোনো শিক্ষার্থী এখান থেকে অন্য কোনো ক্যাম্পাস বা শাখায় যেতে চায়, তবে অভিভাবকদের আমরা বলেছি—তাদের যেখানে খুশি সেখানে নিয়ে যান। তবে এমন জায়গায় নিয়ে যান, যেখানে তার বন্ধু-বান্ধব আছে, যেন সে মানসিক স্বস্তি খুঁজে পায়। নতুন কোনো জায়গায় গেলে অনেক সময় শিক্ষার্থীরা মানিয়ে নিতে পারে না। বরং পরিচিত পরিবেশ, বন্ধু মহল বা ‘সার্কেল’ থাকলে তারা দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। এ কারণেই অন্য শাখায় স্থানান্তরের ক্ষেত্রে পূর্বপরিচিতির বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে হবে।

দুর্ঘটনায় আক্রান্ত শিক্ষার্থীদের চিকিৎসায় সরকারের ভূমিকার প্রশংসা করে নুরুন নবী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় খুব সহযোগিতা করছে। ইতোমধ্যে ভারত, চীন ও সিঙ্গাপুর থেকে দক্ষ চিকিৎসক আনা হয়েছে। এ ধরনের মানসিক ট্রমা কাটিয়ে উঠতে উন্নত চিকিৎসার প্রয়োজন, সরকার সেটা নিশ্চিত করছে।

তিনি আরও জানান, বর্তমানে যে ভবনগুলো অক্ষত রয়েছে, সেগুলোতে পাঠদান কার্যক্রম চলবে। তবে যেটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে আপাতত কোনো ক্লাস বা শিক্ষা কার্যক্রম চলবে না। ওই জায়গায় এই মুহূর্তে ক্লাস পরিচালনা করার প্রশ্নই উঠে না। সরকার তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। তারাই ওই বিল্ডিং নিয়ে করণীয় ঠিক করবে।

কর্নেল (অব.) নুরুন নবী আরও বলেন, আমরা অভিভাবকদের অনুরোধ করেছি—যদি কোনো শিক্ষার্থী ট্রমাটাইজ হয়ে থাকে এবং এখানে ক্লাসে ফিরতে না চায়, তবে তাকে যেন বাসায় বসিয়ে না রাখা হয়। বরং তাকে এমন কোনো শাখা বা প্রতিষ্ঠানে নিয়ে যান, যেখানে তার পরিচিত পরিবেশ রয়েছে। কারণ, বাসায় বসে থাকলে তার মন থেকে দুর্ঘটনার বিষয়টি যাচ্ছেও না, বরং মানসিক চাপ আরও বাড়ছে।

দুর্ঘটনাকবলিত ক্যাম্পাস সম্পর্কে তিনি বলেন, এটি সরকারের অনুমোদিত ক্যাম্পাস। রাজউক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষসহ প্রয়োজনীয় সব সংস্থার অনুমতি নিয়েই আমরা এখানে প্রতিষ্ঠান করেছি। সব নিয়মকানুন মেনেই অবকাঠামো নির্মাণ করা হয়েছে। তাই এর বৈধতা নিয়ে কোনো প্রশ্ন নেই। সরকার নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসায় পূর্ণ সহযোগিতা করছে। আমরাও কলেজের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি।

উল্লেখ্য, বুধবার (৬ আগস্ট) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে পাঠদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://dainiktarunalo.com/
Themes By ShimantoIT.com