1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. akmsifathossain554@gmail.com : dainiktarunalo :
ঈদগড়ে সংবাদ সম্মেলনে এসআই খুরশেদের বিরুদ্ধে অভিযোগ, ‘ভিত্তিহীন’ - dainiktarunalo - দৈনিক তরুণ আলো
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৭২ হাজার ইয়াবা জব্দ, আটক ২ বিনিয়োগ, রপ্তানী ও কর্মসংস্থানের এক গৌরবময় অভিযাত্রা মান্দা উপজেলা ছাত্রদল এর আলোচিত কে এই তানভির? উড়ে যায় কক্সবাজার” ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন গাজীপুরে ট্রাক–মিনিবাস সংঘর্ষে নিহত ২, আহত ১৫ ঠাকুরগাঁওয়ে চিনিকল শ্রমিকদের ৩ দফা দাবিতে ফটক সভা ও বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁওয়ে মিষ্টি কুমড়ার ক্ষেতেও সুস্বাদু মধু চাষে সাফল্য চান্দিনায় শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজের দাবি। নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে

ঈদগড়ে সংবাদ সম্মেলনে এসআই খুরশেদের বিরুদ্ধে অভিযোগ, ‘ভিত্তিহীন’

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৭০ Time View
145

আব্দুল্লাহ আলভী:রামু প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ কর্মকর্তা এসআই খুরশেদের বিরুদ্ধে নারী হেনস্তাসহ বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরেন মোহাম্মদ ইলিয়াসের স্বজন এমদাদুল হকের মেয়ে রুজিনা আক্তার।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন এসআই খুরশেদ। তিনি বলেন, “আমি দায়িত্ব পালনের অংশ হিসেবে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে নারী হেনস্তার মতো কোনো ঘটনা ঘটেনি। একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে।”
তিনি আরও জানান, সংশ্লিষ্ট জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে তিনি সেখানে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ঈদগড় ১নং ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলম জানান, ঘটনাস্থলে তিনি নিজে উপস্থিত ছিলেন এবং তার মতে এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
একই বিষয়ে মনিরুজ্জামান পরিবারের সদস্য পারভীনও বলেন, সেদিন এ ধরনের কোনো ঘটনা তাদের চোখে পড়েনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় সাম্প্রতিক অভিযোগ ও পাল্টা বক্তব্যে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com