1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. akmsifathossain554@gmail.com : dainiktarunalo : দৈনিক তরুণ আলো
  3. siteadmin7055@yahoo.com : siteadmin70 :
  4. siteadmin7156@outlook.com : siteadmin71 :
November 4, 2026, 10:15 pm
Title : Recent Posts
সেবা ও রাজনীতিতে স্বচ্ছতা আনতে আসছে গ্রাম সরকার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা  নীলফামারীতে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার করছে এসআরবি-১৩ ইনানী রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, একই পরিবারের ৬ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে হামলার আগে মায়ের শটগান দিয়ে পিকআপ ট্রাকে গুলি, নিহত ৩ শিশু ও শিক্ষক দ্রব্যমূল্যের চাপে জনজীবন বিপর্যস্ত: স্বস্তি ফিরবে কবে সাধারণ মানুষের জীবনে? মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_ সীমান্তবর্তী ৬৯টি পূজা মণ্ডপে সতর্ক অবস্থানে বিজিবি: হাকিমপুর ডিগ্রি কলেজ মণ্ডপ পরিদর্শনে ২০ ব্যাটালিয়ন অধিনায়ক। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক।। মুন্সীগঞ্জে দিনদুপুরে অভিনব কায়দায় মিশুক অটো চুরি, ১ লাখ ৪০ হাজার টাকার গাড়ি নিয়ে উধাও চোর চক্র

Reporter Name
  • Update Time : Tuesday, March 10, 2026
  • 89 Time View
181

গাইবান্ধায় শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে লাল সবুজ সোসাইটি

 

গাইবান্ধা প্রতিনিধি মোঃ মোনারুল ইসলাম

পবিত্র মাহে রমজান উপলক্ষে গাইবান্ধায় শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে সামাজিক সংগঠন লাল সবুজ সোসাইটি গাইবান্ধা টিম। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) শহরের প্রাণকেন্দ্র পৌর পার্কের সামনে ডিবি রোড এলাকায় প্রায় অর্ধ শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।

এ সময় সংগঠনের সদস্যরা অসহায় ও দরিদ্র রিকশাচালকসহ বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষকে দাঁড় করিয়ে তাদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।ইফতার গ্রহণকারী এক রিকশাচালক আব্দুর রহিম (৬৫) বলেন, “রিকশা চালাতে গিয়ে অনেক সময় কিছু কিনে ইফতার করার সুযোগ হয় না। এই ইফতারটা পেয়ে ভালোই হলো, সময় মতো ইফতারটা করতে পারবো।”

সংগঠনটির গাইবান্ধা টিমের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, “গরিব ও অসহায় শ্রমজীবী মানুষের মাঝে সামান্য কিছু ইফতার দিতে পেরে আমরা খুবই আনন্দিত। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করবো।

ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোনারুল ইসলাম, লিন্তা খাতুন, জেসমিন আক্তার, তাসলিমা আক্তার, পূর্ণিমা রানীসহ সংগঠনের আরও অনেক সদস্য।

স্থানীয়রা এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Dainik tarun alo. Com

Themes By ShimantoIT.com